প্রচারণার শুরুতেই ইসিরা যাচ্ছেন নির্বাচনি এলাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২২, ০১:১৬আপডেট : ২৮ মে ২০২২, ০১:১৬

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), একটি উপজেলা পরিষদ, ছয়টি পৌরসভা ও ১৩৫ ইউনিয়ন পরিষদে (ইউপি) ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৭ মে) এসব এলাকার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রচারণায়ও নেমেছেন প্রার্থীরা। প্রচারণার শুরুতেই সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রার্থী ও ভোটে সম্পৃক্ত সকল কর্মকর্তাদের দিকনির্দেশনা দিতে নির্বাচনি মাঠে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার।    

ইসি কর্মকর্তারা জানান, শুধু কুমিল্লা সিটি নয়, সব নির্বাচনে সমান গুরুত্ব দিচ্ছে কমিশন। কোনও নির্বাচনই যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেভাবে কাজ করতে মাঠপর্যায়ে গিয়ে নির্দেশনা দেবেন সিইসি ও কমিশনাররা।

এই বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ১৫ তারিখের নির্বাচনকে সামনে রেখে সিইসি ও নির্বাচন কমিশনাররা মাঠে যাচ্ছেন। সেখানে ডিসি, এসপি ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় এবং নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে সভা করবেন। 

 

কে, কবে কোথায় যাচ্ছেন

শনিবার (২৮ মে) মেহেরপুর পৌরসভা ও ইউপির সাধারণের নির্বাচন উপলক্ষে আলাদাভাবে সকল প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইন-শৃ্ঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে মতবিনিময় করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.)।

পরদিন রবিবার (২৯ মে) ঝিনাইদহে গিয়ে পৌরসভা ও ইউপির সাধারণের নির্বাচন উপলক্ষে আলাদাভাবে সকল প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন এই নির্বাচন কমিশনার। 

রবিবার (২৯ মে) কুমিল্লা যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশনার মো. আলমগীর। সেদিন তারা প্রার্থীদের সঙ্গে মতবিনিময়, আইনশৃঙ্খলা ও নির্বাচন সংশ্লিষ্ট এবং কুমিল্লা জেলার সকল নির্বাচন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা করবেন।

একই দিনে (২৯ মে) সিলেটের বিয়ানীবাজার পৌরসভা সাধারণ নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

তিনি এ দিন বিয়ানীবাজার পৌরসভা, গোপালগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন ও ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা এবং নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ও ভোটার তালিকা সংক্রান্ত মতবিনিময় সভাও করবেন। 

খাগড়াছড়ি ও রাঙ্গামাটি যাবেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি সোমবার (৩০ মে) ফেনীর নির্বাচন অফিস পরিদর্শন করবেন।

মঙ্গলবার (৩১ মে) খাগড়াছড়ির বাঘাইছড়িতে পৌরসভা নির্বাচন উপলক্ষে মতবিনিময় করবেন তিনি।

 

/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম