স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রদূত জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈশ্বিক সন্ত্রাসবাদ, বাংলাদেশের বর্তমান আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তার আলাপ হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে সন্ত্রাসবাদ মোকাবেলা, অর্থ পাচার রোধ, পুলিশ বাহিনীর উন্নত প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সাহায্য চাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এসব বিষয়ে বাংলাদেশকে যথাসাধ্য সাহায্য করবে বলেও জানান তিনি।
মার্কিন রাষ্ট্রদূতের পর দুপুরে ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্ল্যাক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন।
/জেইউ/এসএম/এফএস/








