আসাম থেকে রবিবার ঢাকায় ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২২, ০০:৩২আপডেট : ২৯ মে ২০২২, ০০:৩২

ভারতের আসামে দুই দিন সফর শেষে রবিবার (৩০ মে) ঢাকায় ফিরে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত শুক্রবার নদী কনফারেন্সে যোগ দিতে তিনি ভারতের গৌহাটি যান।

গৌগাটি থেকে তার দিল্লি যাওয়ার কথা ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠকে অংশগ্রহণের জন্য। কিন্তু গৌহাটিতে নদী কনফারেন্সের সাইডলাইনে জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পরে জেসিসি পিছিয়ে দেওয়া হয়।

তবে নদী কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে কার্যকরী নদীভিত্তিক সম্পর্কের জন্য টেকসই এবং অর্থবহ সহযোগিতার ওপর জোর দেন।

পানি বণ্টন এবং অববাহিকা-ভিত্তিক নদী ব্যবস্থাপনা টেকসই নদীর জন্য প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

ড. মোমেন বলেন, ভারতীয় পণ্য আনা-নেওয়ার জন্য বাংলাদেশের চিটাগং ও মোংলা বন্দর ব্যবহার চুক্তি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি উদাহারণ।

পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানান।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের