আবারও শুরু হলো ঢাকা-কলকাতা ও খুলনা-কলকাতা রুটে ট্রেন চলাচল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২২, ১২:১৮আপডেট : ২৯ মে ২০২২, ১২:১৯

দীর্ঘ প্রায় দুই বছর পর ১৬৫ জন যাত্রী নিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে কলকাতার চিৎপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে মৈত্রী এক্সপ্রেসের ট্রেনটি।

রবিবার (২৯ মে) সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় আড়াই বছর পর আবারও ঢাকা-কলকাতা রুটে রেল যোগাযোগ শুরু হলো। করোনা মহামারির কারণে বন্ধ ছিল দু'দেশের মধ্যকার রেল যোগাযোগ। ঢাকা থেকে ছেড়ে যাওয়া কলকাতার মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রী ধারণ সংখ্যা ৪৫৬ জন।

সকাল সাড়ে ছয়টার পর ইমিগ্রেশনের জন্য রেল স্টেশনে প্রবেশ করেন যাত্রীরা। সকাল সাড়ে ৭টায় শেষ হয় ইমিগ্রেশনের কার্যক্রম। পরে সিট অনুযায়ী ট্রেনে বসেন যাত্রীরা। দীর্ঘদিন পর ঢাকার সঙ্গে কলকাতার ট্রেন যোগাযোগ চালু হওয়ায় যাত্রীরা অনেকটাই খুশি। স্বস্তি প্রকাশ করেছেন তারা। ট্রেনের যাত্রা আরামদায়ক এবং বাড়তি ঝক্কি-ঝামেলা না থাকায় সব বয়সীদের কাছেই ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি জনপ্রিয়। বিশেষ করে চিকিৎসা সেবা নিতে যারা ভারতের বিভিন্ন শহরে যাওয়ার পরিকল্পনা করেন তাদের কাছে অনেকটা স্বস্তিদায়ক এই ট্রেনযাত্রা।

যাত্রীরা বলেন, আমরা অপেক্ষায় ছিলাম ট্রেনটি চালু হওয়ার। আজ অপেক্ষার প্রহর শেষ হলো। অবশেষে ঢাকা থেকে ট্রেনে করে কলকাতা যাচ্ছি। অনেক দিন অপেক্ষার পর দু'দেশের ট্রেন চলাচল শুরু হওয়ায় আমরা সাধারণ যাত্রীরা অনেক খুশি। কারণ বাসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, আর ট্রেনে যানজটের কোনো ঝামেলা নেই।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার ছেড়ে যাওয়া ট্রেনের যাত্রীদের বিদায় জানাতে সেখানে উপস্থিত হন। এ সময় তিনি যাত্রীদের খোঁজ-খবর নেন এবং চকলেট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা গত চারদিন আগে সিদ্ধান্ত নেই এ ট্রেনটি আবারও পরিচালনার। আজ ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেসের ট্রেন চলাচল শুরু হলো। আজ ১৬৫ জন যাত্রী নিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে কলকাতা চিৎপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাচ্ছে। ট্রেনটির নতুন এই যাত্রা নিয়ে সে রকম প্রচার-প্রচারণা চালাতে পারিনি বলে যাত্রী কিছুটা কম। তবে ভবিষ্যতে যাত্রী সংখ্যা আরও বাড়বে। তাছাড়া এই ভ্রমণের সঙ্গে ভারতের ভিসার সম্পর্ক রয়েছে। এখন থেকে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে পাঁচদিন ঢাকা-কলকাতা রুটে চলাচল করবে।

এদিকে, রেল যোগাযোগ চালু হয়েছে কলকাতা-খুলনা রুটেও। বন্ধন এক্সপ্রেস নামে ট্রেনটি একইদিন রবিবার সকালে কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়।

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বন্ধ ছিল ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতার বন্ধন এক্সপ্রেস ট্রেন সার্ভিস। আবারও শুরু হলো ঢাকা-কলকাতা ও খুলনা-কলকাতা রুটে ট্রেন চলাচল

/আরটি/এমএস/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম