বাংলাদেশের নগর স্বাস্থ্য উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২২, ২০:৫৫আপডেট : ৩১ মে ২০২২, ২০:৫৫

বাংলাদেশের নগর স্বাস্থ্য উন্নয়নে কাজ করতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি)। এ ব্যাপারে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্বারক সই করার উদ্যোগ নেওয়ার কথা জানান রাষ্ট্রদূত পিটার ডি হাস। পরে যৌথভাবে নগর ও গ্রামীণ স্বাস্থ্য উন্নয়নে কাজ করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩১ মে) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ও সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত। এছাড়া, কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ও আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও প্রশংসা করেন।

পিটার হাস বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বন্ধুপ্রতীম দেশ। অর্থনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। দ্বিপক্ষীয় ও অভ্যন্তরীণ সমসাময়িক সমস্যা সমাধানে উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলে অঙ্গীকার করেন রাষ্ট্রদূত হাস।

/এসআই/এফএ/
সম্পর্কিত
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
প্রসিকিউশনে ‘মামলা বাণিজ্য’: একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল 
অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন: সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম