পর্যবেক্ষক সংস্থা ও সাবেক ইসির সঙ্গে সংলাপ করবে বর্তমান ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২২, ১৮:৩২আপডেট : ০১ জুন ২০২২, ১৮:৩৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপের অংশ হিসেবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৯ জুন নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং ১২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপের তারিখ ঠিক করা হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত মার্চ থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ করছে। ইতিমধ্যে শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপ করেছে ইসি। ওই সংলাপের পরামর্শ ও এ বিষয়ে ইসির অবস্থানও গণমাধ্যমকে জানানো হয়েছে।

ইসি সূত্র জানায়, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপের পর ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করা হবে। তবে কবে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে তা এখনো ঠিক হয়নি।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম