বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বিএনপির বৃহত্তম তামাশা: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২২, ১৩:৩২আপডেট : ০২ জুন ২০২২, ১৩:৩২

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২ জুন) সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা এখন সময়ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে। কিন্তু জনগণ পর্বতের মূষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।

তিনি বলেন, বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার  এবং বিষোদগার করে চলেছে। এখন তারা বলছেন, আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।

ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বাক-সংযমী হওয়ার আহবান জানান।

কাদের বলেন, আমরা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলি, আমাদের ভাষায় কোনো প্রকার আপত্তিকর বক্তব্য আসে না, এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি,   অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।

বিএনপি নেতারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সহিত উচ্চারণ করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তারা স্লোগান দেয়, ৭৫'এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, —এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে!

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়, —এটা কি কখনো মেনে নেওয়া যায়?  এর চেয়ে আর নোংরা ভাষা কি হতে পারে?

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  জনগণ মনে করে - আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা-মাধুর্যের চেয়ে ভাষা চতুরতাই বেশি প্রিয় হবে- এটাই স্বাভাবিক।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম