স্বাস্থ্যসেবা নিয়ে ‘চিপায় আছেন’ গলাচিপার এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২২, ১৯:০৮আপডেট : ০৫ জুন ২০২২, ১৯:১৫

পটুয়াখালীর গলাচিপার সংসদ সদস্য এসএম শাহাজাদা (পটুয়াখালী-৩) স্বাস্থ্যসেবা নিয়ে ‘চিপার মধ্যে’ রয়েছে বলে সংসদকে জানিয়েছেন। রবিবার (৫ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জীর্ণশীর্ণ স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণের প্রস্তাবকালে উপজেলার স্বাস্থ্যসেবা নিয়ে এ মন্তব্য করেন তিনি।

রবিবার একাদশ সংসদের অষ্টাদশ অধিবেশনের প্রশ্নোত্তরে সরকারি দলের এই এমপি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে সম্পূরক প্রশ্ন করেন।

প্রশ্ন করার সময় এস এম শাহজাদা বলেন, ‘আমার নির্বাচনি এলাকায় দুটি উপজেলা, তার একটির নাম গলাচিপা। এই উপজেলার স্বাস্থ্যসেবা নিয়ে নামের সঙ্গে সঙ্গে কিছুটা চিপার মধ্যেই পড়ে গেছি। এই উপজেলার একটি অংশ ছিল, যা রাঙাবালি উপজেলা। সেটা এখন পটুয়াখালী-৪ আসনের ভেতরে। ওখানে স্বাস্থ্য কমপ্লেক্স নেই। আবার আমার গলাচিপাতে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেটাও বেশ আগের। এটা জীর্ণশীর্ণ অবস্থায় আছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একাধিক ভবন রয়েছে, সেগুলো জীর্ণশীর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা হয়েছে। এই উপজেলায় ৫ লাখ জনসংখ্যা। পার্শ্ববর্তী উপজেলায় (রাঙাবালি) আরও প্রায় আড়াই লাখ লোক রয়েছে। দুই উপজেলার স্বাস্থ্যসেবা পরিচালনা হয় এই স্বাস্থ্যকেন্দ্র থেকে।’

তিনি বলেন, ‘আমি আড়াই বছর আগে মন্ত্রীকে পত্র দিয়েছিলাম স্বাস্থ্যকেন্দ্রের জন্য। আমি এখন পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রটি পাইনি। এখানে ৭ লাখ লোক স্বাস্থ্যসেবার চিপার ভেতরে আছে। জানতে চাই এখানে নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ হবে কিনা, হলে সেটা কবে।’

পরে স্বাস্থ্যমন্ত্রী তার জবাবে বলেন, ‘সরকার জীর্ণশীর্ণ সব স্বাস্থ্যকেন্দ্র নতুন করে নির্মাণ করে দিচ্ছে। এই উপজেলার স্বাস্থ্যকেন্দ্র সে ধরনের হলে সরকার তা পুনর্নির্মাণের উদ্যোগ নেবে।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, করোনাকালের পুরো সময়টি মন্ত্রীদের প্রশ্নোত্তর বৈঠকে সরাসরি উপস্থাপন করা হয়। দীর্ঘদিন পর আজ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশন শেষবিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক