পরমাণু শক্তি কমিশন বিল সংসদে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২২, ১৮:৫০আপডেট : ০৬ জুন ২০২২, ১৮:৫০

পরমাণু শক্তি কমিশনের দুটি পদের নামের পরিবর্তন করে সংসদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল-২০২২ সোমবার (৬ মে) সংসদে উত্থাপন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি উত্থাপন করলে তা ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিদ্যমান আইনে বলা আছে, পরমাণু শক্তি কমিশনের কাজে সহায়তার জন্য সরকার একজন সার্বক্ষণিক অর্থ উপদেষ্টা ও একজন সচিব নিয়োগ করবে। এই দুটি পদের নাম পরিবর্তন করার জন্য বিলটি আনা হয়েছে।

বিলে বলা হয়েছে, ‘অর্থ উপদেষ্টা’ পদের নাম হবে সার্বক্ষণিক কার্য নির্বাহক (অর্থ) এবং ‘সচিব’ পদের নাম হবে ‘সার্বক্ষণিক কার্য নির্বাহক (প্রশাসন)।

মন্ত্রণালয়/বিভাগের সংযুক্ত দফতর/অধঃস্তন অফিসগুলোর সাংগঠনিক কাঠামোতে সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদ থাকলেও ওই পদের নাম পরিবর্তন করতে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৯ সালের ২৩ অক্টোবর নির্দেশনা দেয়। এ পদনামগুলো সচিবালয়ের বাইরে বিধিবহির্ভূতভাবে ব্যবহার করা হয়। তাই সরকার সিদ্ধান্ত নেয়, এই পদের নামগুলো পরিবর্তন করার।

পরমাণু শক্তি কমিশনের ‘অর্থ উপদেষ্টা’ পদের নাম পরিবর্তনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উদ্যোগ নেয়।

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম