৫ বছর মেয়াদি জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মপরিকল্পনা করবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ১৩:১৮আপডেট : ০৭ জুন ২০২২, ১৩:১৮

৫ বছর মেয়াদি জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মপরিকল্পনা তৈরি করবে সরকার। সব অংশীজনকে নিয়ে প্রণয়ন করবে জাতীয় আত্মহত্যা প্রতিরোধ কর্মকৌশল। এমন বিধান রেখে জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি, বাংলাদেশ-২০২২ প্রণয়ন করেছে সরকার। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি গেজেট আকারে প্রকাশিত হয়।

এর আগে ২৯ মে মন্ত্রীসভার বৈঠকে ‌‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি- ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এ এম পারভেজ রহিম প্রধান সমন্বয়ক (যুগ্ম সচিব), অটিজম ও এনডিডি সেল, স্বাক্ষরিত গেজেটে মানসিক স্বাস্থ্য নীতিতে বলা হয়েছে, মানসিক স্বাস্থ্যকে দীর্ঘকাল অবহেলা করা হয়েছে। ইতোপূর্বে নেওয়া উদ্যোগগুলোতে মানসিক স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বা সহজপ্রাপ্যতার বিষয়টিকে যেমন আমলে নেওয়া হয়নি, তেমনি যথাযথ অর্থায়নের বিষয়েও মনোযোগ দেওয়া হয়নি। নীতিতে মানসিক স্বাস্থ্য সেবাকে মূলধারায় নিয়ে আসার কথা বলা হয়েছে।

এতে চিকিৎসক, নার্সসহ সব ধরনের স্বাস্থ্যকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিওকর্মী-সবার প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলা হয়েছে। এতে ধর্মীয় নেতা/ওঝা-কবিরাজ-বৈদ্যের প্রশিক্ষণের মাধ্যমে মানসিক স্বাস্থ্য কার্যক্রমের উন্নয়ন ও বাস্তবায়নে অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে।

এতে বলা হয়েছে, গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের আত্মহত্যার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীল ও সংবেদনশীল হতে হবে।

মানসিক স্বাস্থ্য নীতিতে সব অংশীজনকে সঙ্গে নিয়ে একটি জাতীয় আত্মহত্যা প্রতিরোধ কর্মকৌশল প্রণয়ন করা হবে। আত্মহত্যা প্রতিরোধে ব্যাপক প্রচারণা, সচেতনতা কার্যক্রম, তাৎক্ষণিক জরুরি উদ্ধার ব্যবস্থা ও অংশীজনকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশের ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ মানসিক রোগের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে বলেও নীতিতে উল্লেখ করা হয়।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক