একটাও মাস্ক পরেনি, সব কয়টার জরিমানা  হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ১৫:৫৬আপডেট : ০৭ জুন ২০২২, ১৬:২১

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত অনেক নেতাকর্মীই মাস্ক পরা ছিলেন না। বক্তব্য দেওয়ার সময় বিষয়টি খেয়াল করেন প্রধানমন্ত্রী। যারা মাস্ক পরেনি, তাদের তিনি হাসতে হাসতে জরিমানা করার কথাও বলেন।

মঙ্গলবার (৭ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ে ছয় দফা দিবসের আলোচনা সভা করে আওয়ামী লীগ। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। সভায় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাগত বক্তব্য দেন। পরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে বক্তব্য দেওয়ার জন্য বলেন সঞ্চালক ও প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ। কিন্তু তারা বলেন, ছয় দফা দিবসের ইতিহাস দলীয় সভাপতি শেখ হাসিনাই ভালো জানেন। তাই তারা প্রধানমন্ত্রীর মুখ থেকে ইতিহাস জানতে চান। পরে দলীয় সভাপতি তার বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে ছয় দফার ইতিহাসসহ সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন। বক্তব্য শেষের সময় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় কার্যালয়ে প্রান্তে থাকা নেতাদের অনেকের মুখে মাস্ক দেখা যায়নি।

এ সময় শেখ হাসিনা তাদের উদ্দেশে হাসতে হাসতে বলেন, ‘একটাও মাস্ক পরে নাই। যেগুলো মাস্ক পরে নাই, সব কয়টার জরিমানা করা হবে।’

দলীয় সভাপতির এমন বক্তব্য শুনে অনেক নেতাকেই তড়িঘড়ি মাস্ক পরতে দেখা যায়।

প্রসঙ্গত, দলীয় সভাপতি এর আগেও দলের একাধিক অনুষ্ঠানে নেতাকর্মীদের মাস্ক না পরার কারণে সতর্ক করেন।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
সর্বশেষ খবর
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ