ভারতের একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার দাওয়াত

বিএনপির কেউ জানেন, কেউ জানেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ০০:১৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৩২

খালেদা জিয়া আগামী ১২ মার্চ ভারতের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিক দাওয়াত পেয়েছেন কিনা, এ নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। তার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বাংলা ট্রিবিউনকে রাত সোয়া নয়টার দিকে বলেন, ‘আমরা অফিসিয়াল কোনও দাওয়াত পাইনি। সংবাদপত্রে নিউজ দেখছি। আনু  ষ্ঠানিক আমন্ত্রণ পেলে আপনাদের জানাব।
তবে, ইতোমধ্যে দাওয়াত পেয়েছেন বলে দাবি করেছেন খালেদা জিয়ার ঘনিষ্ট হিসেবে পরিচিতি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। রাত নয়টা ১৭ মিনিটে  বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ম্যাডাম দাওয়াত পেয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাওয়াত পেয়েছেন। এটাই জানি। তবে তিনি যাবেন কিনা—এটা বলতে পারব না। এখনও এ নিয়ে তার সঙ্গে কথা হয়নি।
মঙ্গলবার সন্ধ্যায় বার্তা সংস্থা ইউএনবি জানায়, আগামী ১২ মার্চ ভারতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ‘গ্লোবাল লিডারশিপ ফোরামের’ ওই আমন্ত্রণ গত ২০ জানুয়ারি পাঠানো হয়েছে। অভ্যর্থনা কমিটির কো-চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি আরসি লাহোতি ও ভাইস চেয়ারম্যান নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী রাড লুবার্স আমন্ত্রণপত্রে সই করেছেন। ওয়ার্ল্ড কালচার ফেস্টিভ্যালের উদ্যোগে গ্লোবাল লিডারশিপ ফোরামের ওই অনুষ্ঠান হচ্ছে। খালেদা জিয়া ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করলে খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপির পররাষ্ট্র উইংয়ে কর্মরত ইনাম আহমেদ চৌধুরী দাবি করেন, ‘এখনও এ বিষয়ে কিছু জানি না। আমি শুনিনি।’

খালেদা জিয়ার আরেক উপদেষ্টা শামসুজ্জামান দুদু মঙ্গলবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, আমি বিষয়টি নিয়ে কিছু জানি না।

ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, আমি শুনেছিলাম, ভারতের একটা প্রোগ্রামের দাওয়াত এসেছে, এমনটি শুনেছিলাম। কিন্তু কনফার্ম না, যে ম্যাডাম যাবেন কিনা। আমি চট্টগ্রামে ছিলাম। এ কারণে এটা নিয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারব না।

এ নিয়ে জানতে চেয়ে যোগাযোগ করলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

/এসটিএস/এমএনএইচ/আপ-এনএস/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম