খেলাপি ঋণের ওপর করারোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৫:৫৭আপডেট : ০৯ জুন ২০২২, ১৫:৫৭

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাপি ঋণের ওপর করারোপের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশকালে তিনি এই ঘোষণা দেন।

বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কোনও ব্যক্তি ও প্রতিষ্ঠানের খেলাপি ঋণ মওকুফ করলে তা করমুক্ত রয়েছে। অর্থমন্ত্রী বাজেটে ব্যক্তি করদাতা ছাড়া প্রতিষ্ঠানিক করদাতাদের খেলাপি ঋণ মওকুফ করা হলে তা করযোগ্য আয় হিসেবে গণ্য করার প্রস্তাব করেন। তিনি উল্লেখ করেন, মন্দ ঋণের প্রবণতা হ্রাস করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিধান কার্যকর হলে মওকুফ করা খেলাপি ঋণের ওপর প্রতিষ্ঠানকে করপোরেট কর দিতে হবে।

অর্থাৎ কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে খেলাপি হলেন। বর্তমানে আয়কর রিটার্নে সেই ঋণের সুদকে ব্যয় হিসেবে দেখানোর সুযোগ রয়েছে। তবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সুযোগ আর থাকছে না। প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক খেলাপি ঋণ বা ঋণের সুদ মাফ করলেও সেই ঋণ বা সুদকে ব্যয়ের পরিবর্তে প্রতিষ্ঠানের আয় হিসেবে গণ্য করা হবে এবং সেই ঋণ বা সুদের ওপর করপোরেট কর দিতে হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম