ইভিএম ব্যবহারে নির্বাচন অহিংস করা সম্ভব: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৮:৪৮আপডেট : ০৯ জুন ২০২২, ১৮:৪৮

ইভিএম ব্যবহার করে নির্বাচনকেন্দ্রগুলোকে সহিংসতা থেকে কিছুটা অহিংস করে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে এবার পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে করলো নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটের সময় সহিংসতা হয়। ভোটকেন্দ্রে যে সহিংসতা হয়, তা নিয়ন্ত্রণ করা অনেক সময় কঠিন। ইভিএম ব্যবহার করে নির্বাচনকেন্দ্রগুলোকে কিছুটা অহিংস করে তোলা সম্ভব।  সেখানে গিয়ে কেউ ১০টি ভোট দিতে পারবে না। কেউ ৫০টি ব্যালট ছিনতাই করে ভোট দিতে পারবে না। সেখানে আগে আইডেন্টিফায়েড হতে হবে, পরে বায়োমেট্রিক মিলতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ হতে হবে। এ নির্বাচন নিয়ে কেউ কোনো কূটকৌশল করতে পারবে না। নির্বাচনকে অস্বচ্ছ করার জন্য যদি ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়, সহ্য করবেন না।  নির্বাচনে প্রতিযোগিতা প্রত্যাশিত। বিরোধী দলগুলোকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। দৃঢ়ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম