প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের বরাদ্দ কমছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৯:৪১আপডেট : ০৯ জুন ২০২২, ১৯:৪১

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের বাজেট কমেছে। আগামী ২০২২-২৩ অর্থ বছরের জন্য ইসির বাজেট প্রস্তাব করা হয়েছে এক হাজার ৫৩৯ কোটি টাকা। চলতি অর্থ বছরের (২০২১-২২) চেয়ে তাদের বরাদ্দ কমেছে ১৯০ কোটি টাকা। চলতি অর্থ বছরের মূল বাজেটে বরাদ্দ ছিল এক হাজার ৭২৯ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা ৩৫ কোটি টাকা বাড়িয়ে এক হাজার ৮০৪ কোটি টাকা করা হয়েছে।

এদিকে ইসি সচিবালয়ে চলমান তিনটি প্রকল্পের জন্য ৭৪৯ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থায় তথ্য-প্রযুক্তি প্রয়োগের লক্ষ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পে ২৮১ কোটি ৯৯ লাখ টাকা, আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং একসেস টু সার্ভিসেস (আইডিএ) প্রকল্পে (২য় পর্যায়) ৪৬৭ কোটি এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্পে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ২০১৮ সালের ১ জুলাই শুরু হওয়া তিন হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকার ইভিএম প্রকল্পের চলতি অর্থ বছর পর্যন্ত পুঞ্জিভূত ব্যয় তিন হাজার ১৮২ কোটি ৫১ লাখ টাকা। এ প্রকল্পটি আগামী বছর ২০২৩ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, ইভিএম কেনার জন্য নতুন করে কোন বরাদ্দ নেই। চলমান প্রকল্পের ব্যয় নির্বাহ করার জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম