কম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কাজ করছি: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২২, ১৭:৩৫আপডেট : ১১ জুন ২০২২, ১৭:৩৫

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, কর্মীরা বেশি টাকা দিয়ে বিদেশ গেলে সেই টাকা তুলতে পারেন না। তাই এই বেশি টাকা নেওয়া আমার কাছে গ্রহণযোগ্য না। মালয়েশিয়ার বিষয়ে আমরা সেইভাবে পদ্ধতি ঠিক করছি, যাতে কর্মীরা সর্বনিম্ন খরচে যেতে পারেন।

শনিবার (১১ জুন) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্যোগে ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ( বেবিচক) সহযোগিতায় নির্মিত বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ইমরান আহমদ বলেন, মালয়েশিয়ার মন্ত্রী এম সারাভানানা সাহেব গণমাধ্যমের সামনে বারবার বলে গেছেন, ‘শ্রমিকরা শূন্য অভিবাসন ব্যয়ে যাবে’। সমঝোতা স্মারক অনুযায়ী ওখানকার নিয়োগদাতারা খরচ দিবে। এই বিষয়টা আপনারা একটু গুরুত্ব দিয়ে প্রচার করবেন। সেটা কিভাবে বাস্তবায়ন করতে পারি, আমরা সেই চেষ্টা করছি। যদি হয়, তাহলে আমাদের কর্মীরা কম খরচে যেতে পারবেন।

মালয়েশিয়া শ্রমবাজারে দ্রুত কর্মী পাঠাতে ছুটির দিনেও কাজ করছে মন্ত্রণালয়ের পুরো টিম উল্লেখ করে মন্ত্রী বলেন,  এমনকি মন্ত্রী, সচিব, বিএমইটির মহাপরিচালকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাও বিরামহীন কাজ করছেন। দেশটিতে যেতে কর্মীদের কতো খরচ নির্ধারণ করা হবে এবং সেটি কিভাবে বাস্তবায়ন হবে, বিএমইটির ডাটাব্যাংকে নিবন্ধন পদ্ধতি কী হবে, কর্মীদের অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পদ্ধতি চূড়ান্ত করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

ইমরান আহমদ বলেন, আমাদের কমিটমেন্ট— জুন মাসের মধ্যেই কর্মী যাওয়া শুরু হবে। সেভাবেই কাজ করছি। আমাদের কিন্তু এখন ছুটি নেই। আমি এখান থেকে আরেকটি মিটিংয়ে যাচ্ছি এ বিষয় নিয়েই। ছুটির দিনেও মিটিং করছি।”

মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হলে, আমাদের লক্ষ্যমাত্রা দশ লাখের অনেক উপরে যাবে। বিভিন্ন হিসাবে লক্ষ্যমাত্রা আট লাখ ধরা আছে। সেটা কিন্তু এরই মধ্যে ছাড়িয়ে গেছে।

এসময় উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

/এসও/এমএস/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম