ইভিএম নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২২, ১৭:০৪আপডেট : ১৯ জুন ২০২২, ১৭:২৬

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কোনও মতামত কারও ওপর চাপিয়ে দেওয়ার ইচ্ছা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘ইভিএম নিয়ে এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি।’

রবিবার (১৯ জুন) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় পার্টিসহ ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইভিএম নিয়ে আলোচনার শুরুতে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইভিএম নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা মিডিয়ার মাধ্যমে হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা সবাইকে জানিয়েছি যে ইভিএম নিয়ে আমরা এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি।’

সিইসি বলেন, ‘ইভিএমটা যেহেতু আমরা ব্যবহার করছি। আমাদের উদ্দেশ্য ইভিএম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া। কিন্তু আপনাদের মতামত কী হবে, সেটা আপনাদের স্বাধীন মতামত হবে। আমরা কোনও মতামত কারও ওপর চাপিয়ে দিতে পারি না, চাপিয়ে দেবো না, সেই ধরনের কোনও ইচ্ছাও আমাদের নেই।’

অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে সিইসি বলেন, ‘আমাদের আজকের আলোচনা ইভিএমের মধ্যেই সীমিত থাকবে। আমরা আজকে অন্য কোনও বিষয় নিয়ে আলোচনা করতে চাইবো না। সেটার সুযোগ আপনারা আরও পাবেন। আপনাদের যদি কোনও প্রশ্ন থাকে, সেগুলো আপনারা উপস্থাপন করবেন।’ এই বিষয়ে আমাদের এক্সপার্ট যারা আছেন, তারা উত্তর দেবেন—যোগ করেন সিইসি।

এর আগে বিকাল ৩টায় সভাটি শুরু হয়। সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), রাশেদা সুলতানা, মো. আলমগীর, ইসি সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ মিশন টুলস ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি দলীয় প্রতীক না থাকলেও দল থেকে মনোনয়নের ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম