‘বিশ্বব্যাংকের কোনও গবেষণা বাংলাদেশের ভালোর জন্য কাজে লাগেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২২, ১৭:৫৩আপডেট : ১৯ জুন ২০২২, ২০:৩৯

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাংকের কোনও গবেষণা বাংলাদেশের ভালোর জন্য কখনও কাজে লাগেনি। রবিবার (১৯ জুন) ঢাকায় সিরডাপ মিলনায়তনে জাতীয় নদী রক্ষা কমিশন আয়োজিত ‘দূষণে বিপর্যস্ত ঢাকার নদ-নদী: সমস্যা ও সমাধান’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

নদীদূষণের কারণে বাংলাদেশের অর্থনৈতিক, পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতির পরিসংখ্যান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখানে বলা হচ্ছে বার্ষিক ক্ষতির পরিমাণ ২৮৩ কোটি ডলার। বিশ্বব্যাংক কী গবেষণা করছে তাও চিন্তা-ভাবনা করার বিষয়। বিশ্বব্যাংকের কোনও স্টাডি বাংলাদেশের ভালোর জন্য কখনও কোনও কাজে লাগেনি।

তিনি আরও বলেন, এসব স্টাডি করার সক্ষমতা আমাদের রয়েছে। আমরা যে স্টাডিটা করবো সেটা নিয়ে আমরা এগিয়ে যাবো। স্টাডি রিপোর্টের ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমাতে হবে। আমাদের দেশের ট্যালেন্টদের মান কাজে লাগাতে হবে।

বিশ্বব্যাংকের বিষয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন ১৯৯৬ সালে ক্ষমতায় ছিলেন, বিশ্বব্যাংক বলেছিল কৃষি খাতে ভর্তুকি দেওয়া যারে না। তিনি কিন্তু সে কথা শোনেননি। বিশ্বব্যাংক কিন্তু তখন স্টাডি করে দেখিয়েছিল ভর্তুকি দিলে সরকার কী ক্ষতির সম্মুখীন হবে।

তিনি বলেন, বিশ্বব্যাংক কার কথায় কী করেছে? তারা পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল। আবার আফসোস করে বলেছে অর্থায়ন থেকে সরে আসা তাদের ভুল ছিল।

তিনি বাংলাদেশর নদী-নালা, খাল-বিল রক্ষায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় নদী রক্ষা কমিশনের কমিটিগুলোকে জনসচেতনতার বিষয়ে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের এক্সিকিউটিভ ডিরেক্টর জিল্লুর রহমান এবং নদী রক্ষা কমিশনের উপ-প্রধান (মরফোলজিস্ট) এম এম মহিউদ্দিন কবীর মাহিন।

/আরএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম