সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ১৯:৫১আপডেট : ২০ জুন ২০২২, ১৯:৫১

আরেকটা বন্যা হওয়ার আশঙ্কা করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২০ জুন) সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

সোমবার (২০ জুন) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, সুনামগঞ্জে আজ একদিনেই চার ফুট পানি কমেছে। এই সংবাদে গা না ভাসিয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ আরেকটা বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি জানিয়েছেন, বর্তমানে যে বন্য হচ্ছে এই বন্যার পানি মেঘালয় থেকে এসেছে। আসাম ও ত্রিপুরায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সেই পানি কিন্তু এখনও বাংলাদেশে আসেনি। ত্রিপুরা ও আসামের বৃষ্টির পানির ঢল বাংলাদেশেও আসতে পারে। তাই আরেকটি বন্যার আশঙ্কা রয়ে গেছে। সেজন্যই সব কিছু নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।  যদিও সেটি এত প্রকট নাও হতে পারে।

সচিব জানিয়েছেন, বন্যার ফলে ফসলের ক্ষতি হতে পারে। এ জন্য বীজ সংকট যেন না হয় সেজন্য প্রধানমন্ত্রী এখনই কৃষিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। যাতে সামনের দিনগুলোতে ভাসমান বীজতলা তৈরি করা হয়।

সচিব জানিয়েছেন, এখন যে বন্যাটা হচ্ছে বা পানিটা এসেছে এটা আসলে ম্যানেজ করার বাইরে। পানি এমনভাবে আসছে যে কাউকে তৈরি হওয়ার সুযোগ দেয়নি। কিন্তু সরকার খুব সহজে ও দ্রুত ম্যানেজ করার কারণে ম্যাসিভ কোনও ক্ষতি হয়নি। সেনাবাহিনী-নৌবাহিনীকে কাজে লাগানো সবচেয়ে ভালো হয়েছে।

বন্যার পানি কমতে শুরু করেছে এমন অবস্থায় সন্তুষ্ট না হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এখন সবাইকে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে সবাইকে এ ধরনের দুর্যোগ নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যেখানে বন্যার পানি নেমে গেছে সেসব জায়গায় ওষুধ ছেটানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে কলেরা, ডায়রিয়া, আমাশয়ের মতো রোগ না ছড়িয়ে পড়ে।  এছাড়া বন্যাপ্রবণ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম