বন্যায় আরও ৬ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৭:৩৬আপডেট : ২২ জুন ২০২২, ১৭:৩৬

বন্যায় সিলেট ও ময়মনসিংহ বিভাগে আরও ছয় জন মারা গেছেন। এর আগে গতকাল ১৭ মে থেকে ২১ জুন পর্যন্ত মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে বন্যায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪২ জন।

বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এছাড়া বন্যার কারণে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪০৩ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ২ হাজার ৫১৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়,  ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২১ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৩ জন, সুনামগঞ্জে পাঁচ জন, ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় পাঁচ জন, জামালপুর পাঁচ জন, শেরপুরে তিন জন, মৌলভীবাজারে তিন জন, কুড়িগ্রামে দুজন এবং লালমনিরহাটের একজন।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম