‌‘বন্যা থাকা পর্যন্ত খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুন ২০২২, ১৭:২১আপডেট : ২৩ জুন ২০২২, ১৭:৪৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন,‌ ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যতদিন বন্যা থাকবে ততদিন খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা হবে। বন্যা শুরু হওয়ায় সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন বাহিনী নিয়োগ করেন এবং বন্যাকবলিত মানুষের প্রয়োজনীয় সহায়তা প্রদানের ঘোষণা দেন। সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে।’

বৃহস্পতিবার (২৩ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বন্যাকবলিত ১৫শ’ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন মন্ত্রী উপজেলার সুজানগর, তালিমপুর, দাসের বাজার, বর্ণি, দক্ষিণভাগ উত্তর, দক্ষিণভাগ দক্ষিণ, উত্তর শাহবাজপুর এবং নিজ বাহাদুরপুর ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বন্যাদুর্গতদের মাঝে চাল, ডাল, আলু এবং শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী তার বক্তব্যে বন্যাদুর্গতদের সাধ্যমতো সহায়তা প্রদানের জন্য প্রবাসী এবং সমাজের সামর্থ্যবান মানুষের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের দেশ বন্যাপ্রবণ এলাকা, তাই আমাদের এ ধরনের দুর্যোগের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’ তিনি এ সময় যেকোনও প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। 

প্রসঙ্গত, এর আগে পরিবেশমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন।

/এসএনএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম