বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সম্মেলন

ভিসা পেতে ভারতীয় হাইকমিশনে শাখা মন্ত্রণালয় খোলার আহ্বান

ঢাবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০১:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০১:১০

বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সম্মেলন বাংলাদেশিদের ভারতীয় ভিসা পেতে দীর্ঘ সময়ের সঙ্গে অনেক ভোগাান্তির লাঘব করতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি শাখা খোলার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশ-ভারত সম্প্রীতিকে এগিয়ে নিতে বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রাপ্তির সহজিকরণ দরকার বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের দ্বিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলনে বাংলাদেশ পর্বের প্রধান অতিথির বক্তৃতায় আমির হোসেন আমু এ আহ্বান জানান।
পরিষদের চেয়ারম্যান এম এ বারির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারত পর্বের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ রাজ্য সভার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সরদার আমজাদ আলী, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল, বার কাউন্সিলের সহ-সভাপতি এডভোকেট আবুল বাসেত মজুমদার, এ কে এম রহমতুল্লাহ প্রমুখ।
আমির হোসেন আমু বলেন, সম্প্রীতির সৃষ্টি একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে, রণাঙ্গনের মধ্যদিয়ে। পাকিস্তানিদের ষড়যন্ত্রেই আমাদের দুইবাংলা ভাগ হয়েছিল। পাকিস্তানিরা চেয়েছিল এ বাঙলার মানুষকে পদানত করে শাসন করবে। ভারতের প্রত্যেকটি মানুষ দলমত নির্বিশেষে বাংলাদেশের পক্ষে যুদ্ধে সমর্থন দিয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী দু’দুবার বিশ^ভ্রমণ করে বাংলাদেশের পক্ষে জনসমর্থন গড়ে তুলেছিলেন। যুদ্ধে এদেশের ত্রিশলাখ শহীদদের সাথে ভারতেরও প্রায় এগার হাজার যোদ্ধা প্রাণ দিয়েছিলেন। আজকে মুক্তিযুদ্ধ বিরোধীদের বিচার হচ্ছে কিন্তু তারাও বসে নেই বিভিন্ন ধরণের ষড়যন্ত্রে লিপ্ত।

মন্ত্রী আরো বলেন, এতো অল্প সময়ের মধ্যে বাংলাদেশের যে উন্নতি হয়েছে তা দেখে বিশ^বাসী এখন বিস্ময় প্রকাশ করে। আর তা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে। শেখ হাসিনা সরকারের সাথে অন্যান্য সরকারের পার্থক্য হচ্ছে জিয়া-এরশাদ ক্ষমতায় এসেছিলেন বন্দুকের নলের মুখে, আর শেখ হাসিনা এসেছেন বাংলাদেশের মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন হয়ে, তাঁর পিতার থেমে যাওয়া অগ্রগতিকে এগিয়ে নিতে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক রক্তের সম্পর্ক। দু’দেশের মানুষের শরীরে একই রক্ত প্রবাহিত। মানুষের সাথে মানুষের, জনগণের সাথে জনগণের সম্পর্ক দৃঢ় করার জন্য দু’দেশের মাঝে আসা-যাওয়ার পথ আরও সুগম করা উচিত। দু’দেশের মানুষের আসা-যাওয়া যতো বাড়বে তাদের সম্পর্ক আরো অহিংস হবে।

অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য বলেন, সম্প্রীতির বন্ধনে আমরা সব সময়ই বাংলাদেশের পাশে আছি। দুই বাংলার মানুষের মাঝে যে গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে তা আলাদা করা অসম্ভব। বাংলা ভাষার যথাযথ সম্মান আমরা দিতে পারি নাই। বাংলা-হিন্দির পরিবর্তে এখন ইংরেজির ব্যবহার বড়ই দুঃখজনক। কোনো অনুষ্ঠানে ইংরেজির ব্যবহার হতে পারে। তবে পরিবারে মা-বাবার সাথে সন্তানের যোগাযোগে ইংরেজির ব্যবহার ভাল লক্ষণ নয়।

এসআর/এপিএইচ/আপ-এসএম



সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের