ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা জোরদার

শেখ শাহরিয়ার জামান
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৪৯

ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তাকে হয়রানি করার পরে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের নামফলক পাকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে।’
সোমবার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা জাহাঙ্গির হোসেনকে কয়েকজন সাদা পোশাকধারী জোর করে তুলে নিয়ে যায় এবং প্রায় সাত ঘণ্টা পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
জাহাঙ্গির হোসেনকে তুলে নেওয়ার পর তাকে উদ্ধারের জন্য সোহরাব হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান, আইন-শৃংখলা বাহিনী, ডিপ্লোম্যাটিক কোরের প্রধান এবং অন্যান্যদের সহায়তা চান।
তবে, করাচিতে বাংলাদেশ মিশনের প্রধান নুর ই হেলাল সাইফুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান,তারা বাড়তি কোনও নিরাপত্তা চাননি। এখন পর্যন্ত তারা কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হননি।  তিনি জানান,গতকাল পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের করাচি অফিসের কর্মকর্তাদের সঙ্গে তারা মধ্যাহ্নভোজে মিলিত হন।
করাচি মিশনে সাতজন বাংলাদেশি ও ছয়জন পাকিস্তানি নাগরিক কর্মরত রয়েছেন।

বাংলাদেশে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনের ডেপুটি কমিশনার মোহাম্মাদ আতাউল কিবরিয়া বাংলা ট্রিবিউনকে জানান, তিনি কারও কাছ থেকে পাকিস্তান দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর জন্য কোনও চিঠি পাননি।

জাহাঙ্গির হোসেনের ঘটনাটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েনকে আরও জটিল করে তুলেছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করে এবং তারপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে একটি বড় দূরত্ব তৈরি হয়।

গত নভেম্বরে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলি আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়।পরে এ ঘটনায় পাকিস্তান বিবৃতি দিলে বাংলাদেশ তার তীব্র প্রতিবাদ জানায়।

এরপর জঙ্গি অর্থায়নের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ পাকিস্তানের একজন কূটনীতিককে প্রত্যাহার করার অনুরোধ জানালে পাকিস্তানও একইভাবে বাংলাদেশের একজন কূটনীতিককে কোনও কারণ ছাড়া প্রত্যাহারের অনুরোধ জানায়।

সর্বশেষ, পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা আবরার আহমেদ খানকে সন্দেহজনক গতিবিধির জন্য আটক করা হলে তার জের হিসেবে বাংলাদেশের কর্মকর্তা জাহাঙ্গির হোসেনকে ইসলামাবাদে হয়রানি করা হয়।

বাংলাদেশ গত মঙ্গলবার পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলমকে ডেকে এনে এর তীব্র প্রতিবাদ জানায়।

এপিএইচ/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক