জেসিআই বাংলাদেশের প্রশংসা করলেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ২৩:০০আপডেট : ২৪ জুন ২০২২, ২৩:০০

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘জেসিআই বাংলাদেশ নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে; যা যে কোনও দেশ বা সমাজের উন্নয়নে অপরিহার্য। নারীর ক্ষমতায়ন ও উন্নতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যগুলো অর্জনের পূর্বশর্ত।’

নারীরা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নিয়ামক উল্লেখ করে স্পিকার বলেন, ‘সমাজের ইতিবাচক পরিবর্তনে প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে জেসিআই বাংলাদেশের 'উইমেন অব ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২২' নারীদের অনুপ্রেরণা যোগাবে।’

শুক্রবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে জেসিআই বাংলাদেশের উদ্যোগে 'উইমেন অব ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড-২০২২' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন। 

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর আর্থ-সামাজিক উন্নতি ও ক্ষমতায়ন দৃশ্যমান। অনগ্রসর নারীদের মূল স্রোতে সম্পৃক্ত করতে বর্তমান সরকার নারীবান্ধব নীতি ও আইন প্রণয়ন করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য আর্থ-সামাজিক কর্মকান্ডে নারীদের সম্পৃক্ততা উল্লেখযোগ্য। প্রত্যন্ত অঞ্চলে নারীদের আইটি ও অন্যান্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজে ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উদ্যোগের কারণেই আজ নারীর এই অগ্রগতি।’

জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান ও এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের উপাচার্য ড. রুবানা হক বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে উইমেন অব ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড-২০২২ এর চিফ কো-অর্ডিনেটর তাসমিনা আহমেদ, ইভেন্ট ডিরেক্টর ইসরাত জাহান লিসা প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
শাহজালালে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ ৩ জন আটক
শাহজালালে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ ৩ জন আটক
গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেফতার ২
গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন