স্বামী হত্যার বিচার চেয়ে সংসদে কাঁদলেন এমপি নাজমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ২২:২৮আপডেট : ২৬ জুন ২০২২, ২২:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বামী হত্যার বিচার চেয়ে কাঁদলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমার দুটো এতিম শিশুদের ফরিয়াদ আপনার (প্রধানমন্ত্রী) মাধ্যমে জানাই- এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

রবিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি। বক্তব্যের শুরুতে পদ্মা সেতুসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। শেষের দিকে তার স্বামী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের খুনিদের বিচার চান। এসময় তিনি কেঁদে ফেলেন। কয়েক সেকেন্ড বক্তব্য বন্ধ রাখেন।

ফাতেমা নাজমা বলেন, স্বজন হারানো কষ্ট সেই বুঝে, যে স্বজন হারিয়েছে। সরাইল আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে এই পরিবারের (স্বামীর পরিবার) তিন জনকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের স্বীকার হতে হয়েছে। আমার শ্বশুরকে ৭৪ সালে দুর্বৃত্তরা গুলি করছিল। বঙ্গবন্ধু হেলিকপ্টার করে তাকে ঢাকায় নেন। তারপরও তাকে বাঁচানো যায়নি। আমার ভাসুর আর্মিতে ছিলেন ১৯৮৪ সালে ওনাকে হত্যা করা হয়।

তিনি বলেন, ২০১২ সালের ২১ অক্টোবর আমার স্বামী শহীদ এ কে এম ইকবাল আজাদকে প্রকাশ্য দিবালোকে বল্লম দিয়ে ক্ষতবিক্ষত করে নির্মমভাবে হত্যা করা হয়। এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার দুটো এতিম শিশুদের ফরিয়াদ আপনার (প্রধানমন্ত্রী) মাধ্যমে জানাই। এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাচ্ছি। এই মামলাটি বর্তমানে হাইকোর্টে চলমান আছে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম