বাংলাদেশে বড় বিনিয়োগ করতে চায় সৌদি আরব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ২০:৪৭আপডেট : ২৭ জুন ২০২২, ২০:৪৯

বাংলাদেশে বড় আকারে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। এ জন্য চিটাগং ও জেদ্দার মধ্যে সরাসরি জাহাজ চলাচলের ওপর জোর দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি।

সোমবার (২৭ জুন) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা ব্রিজের সফল সমাপ্তির জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে সৌদি রাষ্ট্রদূত জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সংস্কৃতি, শিক্ষা ও পর্যটন খাতে আরও সম্পর্ক বাড়াতে সৌদি আরব আগ্রহী।

দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কে সন্তোস প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হজযাত্রীদের ঢাকা বিমানবন্দরে প্রাক-ভ্রমণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম