সড়ক-মহাসড়কে কোরবানির পশুর হাট না বসানোর হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ১৭:৫৭আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৮:২২

কোনোভাবেই সড়ক ও মহাসড়কের ওপরে কোরবানির পশুর হাট বসানো এবং ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (৩ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ নির্দেশনা দেন। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে প্রস্তুতি সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

ফিটনেসবিহীন গাড়িতে কোরবানির পশু পরিবহন করা যাবে না—সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে উৎসমুখে কড়া নজরদারি বাড়াতে হবে এবং প্রত্যেক জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশকে সক্রিয় থাকতে হবে।’

পদ্মা সেতু চালু হওয়ায় অনেক পশুবাহী যানবাহন এ পথে ঢাকায় আসবে—বিষয়টি বিবেচনায় রাখার ওপর গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, ‘এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়বে। তাই চাপ সামলাতে এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু এবং মেঘনা ও গোমতি সেতুর টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়াতে হবে।’

এবারের ঈদে চ্যালেঞ্জ হিসেবে বৃষ্টি আসবে, ধীরগতির পশুবাহী যানবাহন, ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন, সড়কের পাশে পশুর হাট এবং করোনা সংক্রমণ—এসব চ্যালেঞ্জ উত্তরণে সব অংশীজনের মাঝে সমন্বয় করতে হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবাইকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে। তাই ঘরমুখো মানুষকে পরিবহনে যাতায়াতে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকতে হবে।’

দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে একটি মহল তৎপর, তাদের থেকেও সতর্ক থাকার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে পারবো।’

সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘যানবাহন চলাচলে সতর্ক থাকতে হবে, সড়কে গাড়ি যাতে বিকল না হয়, সেদিকে নজর রাখতে হবে।’

কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যানবাহনে ‘অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।’

মন্ত্রী ঈদ উপলক্ষে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশনগুলো খোলা রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান।

কাদের বলেন, ‘ঈদের আগে যতটা সতর্ক থাকা হয়, ঈদের পরে ততটা সতর্ক না থাকায় সড়কে দুর্ঘটনা বেশি হয়। তাই এ বিষয়েও নজর দিতে হবে।’

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম