ঈদের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৫:১২আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৫:১২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন কোরবানীর ঈদের পর চলতি জুলাই মাসের দ্বিতীয়ার্ধে এই সংলাপ শুরু হবে। চলতি মাসের শেষ পর্যন্ত এটা চলবে।

নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার বিকাল ৫টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানবেন বলে ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা গেছে, নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিদিন চারটি দলের সঙ্গে বৈঠকে বসবে ইসি।

এর আগে ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ইসি। এতে বিএনপিসহ ১১টি দল অংশ নেয়নি।

এদিকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আগে এই সাংবিধানিক সংস্থাটি সুশীল সমাজ, শিক্ষাবিদ, গণমাধ্যম নেতৃবৃন্দ, পর্যবেক্ষক সংস্থাসহ বিভিন্ন শ্রেণিপেশার সঙ্গে সংলাপ করেছে।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক