রাজধানীর খিলগাঁওয়ে কলেজ ছাত্রীর ‘আত্মহত্যা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৫৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৫৫

আত্মহত্যার প্রতীকী ছবি রাজধানীর খিলগাঁওয়ে নাফিজা আক্তার (১৯) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ বছর ওই ছাত্রীর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে খিলগাঁও সরকারি স্কুল অ্যান্ড কলেজের পাশে ৪৫৭ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম হাবিবুর রহমান।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবার দাবি করেছে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
হাবিবুর রহমান বলেন, রাত ৮টায় নিজ রুমে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় নাফিজা। পরে  তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নাফিজা প্রায়ই ভালো লাগে না বলে আত্মহত্যার কথা বলতো। মেয়েটা কেন এমন করলো কিছুই বুঝতে পারছি না।
/এআরআর/এএ/এএইচ/

/আপ-এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম