কালনা ও চীন-বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন সেপ্টেম্বরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২২, ১৩:৫৫আপডেট : ১২ জুলাই ২০২২, ১৫:২৫

এ বছরের সেপ্টেম্বর মাসেই বহুল প্রতীক্ষিত কালনা ছয় লেন সেতু ও বেকুটিয়ায় অষ্টম চীন-বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প দুটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এ কথা জানান মন্ত্রী।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলমান নির্মাণাধীন প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে ৪ লেনকে ৬ লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

সিলেটসহ অন্যান্য জেলায় বন্যার কারণে যেসব রাস্তার ক্ষতি হয়েছে, সেগুলো দ্রুত মেরামত করারও নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এবারের ঈদে সড়কের অবস্থা দেশের সব জায়গায় ভালো। সড়কের জন্য যানজট হয়নি। যেটুকু হয়েছে তা ব্যবস্থাপনা ত্রুটির জন্য। ভবিষ্যতে যাতে এটা না হয়, সেদিকে কঠোর নজর দিতে হবে।’

নতুন করে করোনা বাড়ার কারণে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানান মন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যারা আজকে সমালোচনা করে, তারা একটা কাজ দেখাক– যে কাজটা হয়েছে জনগণের কোনও প্রকার দুর্ভোগ ও দুর্ঘটনা লাঘবের জন্য । কোথাও তাদের দৃশ্যমান প্রকল্প নেই।’

এ বছরের ডিসেম্বর মাসেই মেট্রোরেলের প্রথম ভাগের নির্মাণকাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।

 

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম