চালের দাম স্থিতিশীল: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২২, ২০:১৬আপডেট : ১২ জুলাই ২০২২, ২০:৫০

দেশে খাদ্যের অভাব হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি জানিয়েছেন, চালের দাম স্থিতিশীল আছে। আমরা চালের দাম নিয়ে কাজ করছি, মনিটরিংও আছে। বেসরকারি আমদানিও খুলে দিয়েছি। আশা করি চালের দাম নিয়ন্ত্রণে রাখতে পারবো।

মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ন্যায়-নীতি ও দুর্নীতিমুক্ত থেকে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদফতর পরিচালনা করে আমরা শুদ্ধাচার পুরস্কার পেয়েছি। আমরা এটিকে আরও গতিশীল করে ধরে রাখতে চাই। আমাদের সব কর্মকর্তা কর্মচারী এ বিষয়ে সচেষ্ট।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের তো একটা প্ল্যান থাকবেই। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের দেশের মাটি উর্বর। আমাদের দেশে তিনবার ফসল উৎপাদন হয়, সেই দেশে খাদ্যের অভাব হবে সেটা আমরা মনে করি না। কারণ, কৃষকরা আমাদের প্রাণ, তারা যেভাবে উৎপাদন করছে আমরা আশা করি খাদ্যের সংকট হবে না।

তিনি বলেন, ঈদের আনন্দটাই অন্যরকম। এ উৎসব ধনী-গরিব সবার জন্য। সেভাবে চিন্তা করলে সবার ঈদই ভালো হয়েছে। আমি যেটুকু খবর পেয়েছি, বিশেষ করে যারা গ্রামাঞ্চলের লোক তাদের এলাকায় বেশি কোরবানির পশু বিক্রি হয়েছে। কারণ, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। তবে বন্যার্ত মানুষের কষ্ট হয়েছে, এ কষ্ট প্রাকৃতিক দুর্যোগের কষ্ট। এটাকে মেনে নিয়েই আমাদের ঈদ উৎসব পালন করতে হয়। এটাকে মেনে নিয়েই আমাদের বাঁচতে হবে।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম