সকালের বক্তব্য বিকালে পাল্টালেন সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২২, ১৮:১৩আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৯:৩৭

তলোয়ার ও রাইফেল নিয়ে সকালে দেওয়া বক্তব্য বিকালে পাল্টালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুর দিনে দুটি দলের সঙ্গে দুই ধরনের বক্তব্য দেন তিনি।

রবিবার (১৭ জুলাই) সকালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল-এনডিএমের সঙ্গে সংলাপের সময় তলোয়ারের বিপরীতে প্রতিপক্ষকে রাইফেল নিয়ে দাঁড়ানোর পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। কিন্তু বিকাল আড়াইটায় তৃতীয় দফায় বাংলাদেশ কংগ্রেসের সঙ্গে সংলাপে তিনি তলোয়ার ও রাইফেল নিয়ে যুদ্ধ না করার পরামর্শ দেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে প্রথম দিনে ৪টি দলকে আমন্ত্রণ জানালেও তিনটি দল এতে অংশ নিয়েছে।

বিকালে বাংলাদেশ কংগ্রেসের সঙ্গে সংলাপে সিইসি বলেন, ‘নির্বাচন এক ধরনের যুদ্ধ। অনেকেই বলছেন—আসেন, যুদ্ধের মাঠে আসেন। সেখানে আসলে অস্ত্র নিয়ে যুদ্ধ করলে হবে না। আপনাদের আসলে জনসমর্থন নিয়ে যুদ্ধ করতে হবে। আপনারা তলোয়ার-রাইফেল নিয়ে যুদ্ধ করবেন না। আপনাদের জনসমর্থন যেগুলো আছে, তারা আসবে।  আপনারা ব্যালট নিয়ে যুদ্ধ করবেন। সেই যুদ্ধটা আপনাদের করতে হবে।’

এর আগে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া প্রথম সংলাপে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে রাইফেল অথবা তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরামর্শ দিয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের মাঠের সহিংসতা নির্বাচন কমিশন বন্ধ করতে পারবে না। আপনাদের (রাজনৈতিক দলকে) দায়িত্ব নিতে হবে। আপনারা মাঠে যাবেন। মাঠে খেলবেন, আমরা রেফারি। সব দল সহযোগিতা না করলে আমরা সেখানে ব্যর্থ হয়ে যাবো। আপনাদের সমন্বিত প্রয়াস থাকবে, কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায়, আপনাকে রাইফেল বা আরেকটি তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে। আপনি যদি দৌড় দেন, তাহলে আমি কী করবো? কাজেই আমরা সাহায্য করবো। পুলিশের ওপর, সরকারের ওপর আমাদের কমান্ড থাকবে।’

অবশ্য সিইসির এমন বক্তব্যের পর এন‌ডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘আইনে আমাদের শটগান নিয়ে দাঁড়ানো পারমিট করে না।’

তবে তৃতীয় দফার সংলাপে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে দূরত্ব কমানোর পরামর্শ দিয়ে সিইসি  বলেন, ‘শক্তির ভাষায় কথা না বলে টেবিলে বসে যুক্তির ভাষায় কথা বলুন। গঠনমূলক আলোচনা করুন। সংকট থেকে যেতে পারে। অনাস্থা দূর হতে পারে, বা কমে আসতে পারে।’ 

অনুকূল পরিবেশ এবং সমতল ভিত্তির ওপর নির্বাচন পরিচালনার আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘সবার দায়িত্বশীল আচরণ এবং একান্ত সহযোগিতা প্র‍য়োজন।’

আরও পড়ুন:

কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে রাইফেল দিয়ে প্রতিহত করবেন: সিইসি

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি