আইন কমিশনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২২, ১৮:০৮আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৮:০৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে চিরভাস্বর ও চিরজাগরুক করে রাখতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের দুর্লভ ছবি এবং বঙ্গবন্ধুর জীবনচরিত ও কর্মসংক্রান্ত বিভিন্ন ধরনের গ্রন্থাবলি সংরক্ষণে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সোমবার (১৮ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে অবস্থিত আইন কমিশনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়।

এ সময় আইন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম.খায়রুল হক, সদস্য বিচারপতি এ.টি.এম ফজলে কবীর, লেজিসলেটিভ সংসদ-বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, বিভিন্ন স্তরের বিচারবিভাগীয় কর্মকর্তাসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ.বি.এম. খায়রুল হক ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসাসহ পরিবারের অন্যান্য সদস্যবর্গ, জাতীয় চার নেতা, শহীদ বুদ্ধিজীবী দিবসসহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী ৩০ লাখ শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও নাজাত কামনা করেন।

এ সময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ যেন সব ধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে সে জন্য তিনি বিশেষ প্রার্থনা করেন। পরিশেষে তিনি বাংলাদেশের শান্তি ও সার্বিক সমৃদ্ধি এবং উপস্থিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত শেষ করেন।

মোনাজাত শেষে অতিথিদের নিয়ে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন আইন কমিশনের চেয়ারম্যান এ.বি.এম.খায়রুল হক।

পরিদর্শন শেষে বঙ্গবন্ধু কর্নারে রক্ষিত পরিদর্শন বইয়ে নিজের মন্তব্যসহ স্বাক্ষর করেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্তব্যে তিনি লেখেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা ও সংবিধান উপহার দিয়েছেন। তার প্রতি গভীর শ্রদ্ধা। তার অবদান চিরকালের। তিনি আমাদের মধ্যে চিরজীবী হয়ে থাকবেন।’

আইন কমিশন গণপূর্ত প্রকৌশল বিভাগের সহযোগিতায় এই বঙ্গবন্ধু কর্নার স্থাপন করে।

 

/বিআই/আইএ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম