‘মাছের কাঁটা’ সমস্যা সমাধানে রেসিপি দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২২, ১৩:৪৭আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৫:৫০

‘এখন মাছের কাঁটা একটা সমস্যা’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘(কাঁটার জন্য) অনেকে মাছ খেতে চায় না। কিন্তু প্রক্রিয়াজাত করলে এই কাঁটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়।’ এর সহজ ঘরোয়া পদ্ধতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটা রেসিপিও দিয়ে দিলাম সঙ্গে; যাতে আপনাদের ঘরে কাঁটার সমস্যাটা না থাকে।’

রবিবার (২৪ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন তিনি।

মাছের কাঁটা নরম করার পদ্ধতি খুব বেশি কঠিন নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ঘরেই করতে পারেন। আপনারা যদি প্রেসার কুকারে মাছ ১ ঘণ্টা ১০ মিনিট সেদ্ধ করেন, মাছের কাঁটা কিন্তু নরম হয়ে যায়। মাছ মাছের মতোই থাকবে। কিন্তু কাঁটা নরম হয়ে যাবে। আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। এতে কোনও অসুবিধা হয় না। এটা কিন্তু আমরা করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশেষ করে ইলিশ মাছে একটু বেশি সময় লাগে, সমুদ্রের মাছ। অন্যান্য মাছ আরও কম সময়ে হয়ে যায়।’

সরকার প্রধান বলেন, ‘আমি বলছি যেটা ওটা হলো ঘরে। কিন্তু আমরা যদি এই ধরনের ইন্ডাস্ট্রি করি, এই যে প্রেসার দিয়ে মাছের কাঁটাগুলো নরম থাকবে, মাছ যেমন আছে তেমনই থাকবে; সেভাবে যদি আমরা প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে-বিদেশে রফতানি করতে পারি; পৃথিবীর বহু দেশ এই মাছ কিন্তু নেবে। মাছের বিভিন্ন পণ্য আমরা তৈরি করে রফতানি করতে পারবো।’

অনুষ্ঠানে মৎস্য প্রক্রিয়াজাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মাছে ভাতে বাঙালি। এই মাছে-ভাতে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি।’

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম