কম গুরুত্বপূর্ণ জিনিস এখনই না কেনার নির্দেশনা প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৬:২১আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৬:৫৩

বৈশ্বিক সংকটের কারণে সরকারি খরচ আবারও কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে কম গুরুত্বপূর্ণ জিনিস এখনই না কেনারও নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, সরকারি প্রকল্পগুলো তিনটি ক্যাটাগরি করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরি প্রকল্প শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর ‘বি’ ক্যাটাগরির প্রকল্পের ৭৫ শতাংশ শেষ করতে হবে এবং ‘সি’ ক্যাটাগরির প্রকল্পগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সেই সঙ্গে সরকারি টাকায় যেসব বিদেশ ট্যুর হয় সেগুলো বন্ধ রাখারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। উৎপাদন বাড়ানোরও নির্দেশনা দিয়েছেন তিনি।

গাড়ি ব্যবহারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

/এসআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের