ডলারের দাম নিয়ন্ত্রণে চলে আসবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৫:১১আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৬:৫৪

বর্তমানে ডলারের দাম বাড়ার যে ঊর্ধ্বগতি তা নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৭ জুলাই) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

খোলা বাজারে ডালার ১১২ টাকা দামেও বিক্রি হচ্ছে—এমন বিষয় অর্থমন্ত্রীকে সাংবাদিকরা অবহিত করলে তিনি বলেন, ‌‘সমস্যা নেই। এ সংকট কেটে যাবে। সরকার ডলারের মূল্য নিয়ন্ত্রণে যেসব উদ্যোগ নিয়েছে, তার সুফল পেতে একটু অপেক্ষা করতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের এক্সপোর্ট ও রেমিট্যান্স থেকেও ডলার আসবে। গত বছর রেমিট্যান্স থেকে ২৫ বিলিয়ন ডলার এসেছে। এবার আরও বেশি আসবে। এক্সপোর্ট ও রেমিট্যান্স থেকে আমরা যে ডলার পাবো তা দিয়ে বাৎসরিক ডলারের চাহিদা মেটানো সম্ভব।’

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম