ফজলে রাব্বী মিয়া জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৯:৫০আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৯:৫০

প্রয়াত মো. ফজলে রাব্বী মিয়া ডেপুটি স্পিকার হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, তার প্রতি জনগণের ভালবাসা ও শ্রদ্ধাই জীবনে তার সবচেয়ে বড় অর্জন। এভাবেই মো. ফজলে রাব্বী মিয়া জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বুধবার (২৭ জুলাই) বিকালে জাতীয় সংসদ ভবনের ৩য় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সদ্যপ্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনায় জাতীয় সংসদ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্পিকার। দোয়া মাহফিল অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। এসময় স্পিকার তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি,  অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান।

স্পিকার বলেন, সংসদ অধিবেশন খুব আগ্রহ নিয়ে পরিচালনা করতেন সদ্যপ্রয়াত ডেপুটি স্পিকার। ফজলে রাব্বী মিয়া সংসদ পরিচালনার ক্ষেত্রে সবসময় সক্রিয়ভাবে সহযোগিতা করতেন। এসময় তিনি তার রুহের মাগফিরাত কামনা করেন।

মিলাদ মাহফিল অনুষ্ঠানে সদ্যপ্রয়াত ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদের ঈমাম হাফেজ ক্বারী মাওলানা মো. সাইফুল্লাহ। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে.এম. আব্দুস সালামের সভাপতিত্বে এবং পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদের সঞ্চালনায় সংসদ সদস্যরা এবং সংসদ সচিবালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম