যুক্তরাজ্য গেলেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৫:৫০আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৫:৫০

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫তম ওয়ার্কশপে যোগ দিতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে তিনি রওনা হন। যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের রক্সটন কলেজে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সফরকালে স্পিকার লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এছাড়া, সিপিএ-র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সাথে বৈঠক, যুক্তরাজ্যের সাংসদগণ ও লর্ডগণের সাথে বৈঠক, রয়েল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র‍্যাটেজিক স্টাডিজে বৈঠক ইত্যাদি অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণের কথা রয়েছে। যুক্তরাজ্য সফর শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে ইউএন ওমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএস-এর সাথে কয়েকটি বৈঠকে অংশগ্রহণের উদ্দ্যেশ্যে ৬ আগস্ট স্পিকার নিউইয়র্কের উদ্দেশ্যে যুক্তরাজ্য ত্যাগ করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে।

সফর শেষে ১৮ আগস্ট স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম