৬ আগস্ট ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২২, ১৯:৫৭আপডেট : ২৯ জুলাই ২০২২, ২০:১৮

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী ৬ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (২৯ জুলাই) বিকালে উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় একটি হোটেলে বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রী একজন অত্যন্ত সম্মানিত মানুষ এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি ঢাকায় আসবেন।’

এ বিষয়ে চাইনিজ দূতাবাস একটি প্রোগ্রাম তৈরি করেছিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, ‘তারা প্রথমে যে প্রস্তাব দিয়েছিল সেই অনুযায়ী ওই সময় আমি ঢাকায় থাকবো না। তখন আমি বলেছিলাম, চীনের পররাষ্ট্রমন্ত্রী আমার শহরে আসবেন আর আমি তাকে অভ্যর্থনা জানাবো না, তার সঙ্গে দেখা হবে না; এটি ভালো দেখায় না। সে জন্য আমি বলেছি যে, তিনি যদি প্রোগ্রামটি পিছিয়ে দিতে পারেন।’

চীনের পররাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন কাজে ব্যস্ততা রয়েছে বলে আব্দুল মোমেন জানান।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আগামী ৬-৭ আগস্ট ঢাকা সফর করবেন। ওই সময়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হবে। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম