৮৮৩ জন শ্রমিক পাবেন ৪ কোটি ৬৪ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ২১:৫৮আপডেট : ৩১ জুলাই ২০২২, ২১:৫৮

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অ-প্রাতিষ্ঠানিক খাতের ৮৮৩ জন শ্রমিক এবং শ্রমিক পরিবারের সদস্যদের ৪ কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। রবিবার (৩১ জুলাই) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থানের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর ২৫তম বোর্ড সভায় এ সহায়তার অনুমোদন দেওয়া হয়। শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দুরারোগ্য রোগে মৃত এবং বিভিন্ন দুর্ঘটনায় নিহত ৪৭ জন শ্রমিকের পরিবারকে ৭৩ লাখ টাকা। দুরারোগ্য রোগে আক্রান্ত এবং বিভিন্ন দুর্ঘটনায় আহত ৮১২ জন শ্রমিকদের চিকিৎসার জন্য ৩ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকা, শ্রমিকের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষায় ২৪ জনকে শিক্ষা সহায়তা হিসেবে ৭ লাখ ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

সভায় জানানো হয়েছে, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর অগ্নি-দুর্ঘটনা নিহত, আহত এবং নারায়ণগঞ্জে হাসেম ফুড লিমিটেডে অগ্নি-দুর্ঘটনায় নিহত, আহতসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসায় ২৪৭ জন শ্রমিক ও তাদের পরিবারকে জরুরি ভিত্তিতে প্রদানকৃত ১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা সহায়তার ভূতাপেক্ষ অনুমোদন দেয়া হয়। জরুরি ভিত্তিতে প্রদানকৃত ২৪৭ জন শ্রমিকের মধ্যে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর নিহত ২৮ জনসহ ২১৮ জন এবং নারায়ণগঞ্জের হাসেম ফুড কারখানার নিহত ৬ জন শ্রমিক রয়েছেন।

সভাপতির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী অসহায় শ্রমিকদের কল্যাণে বছরান্তে লভ্যাংশের নির্দিষ্ট অংশ দশমিক ৫ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদানের জন্য কোম্পানি মালিকদের উদ্বুদ্ধ করতে হবে। এজন্য মালিকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। বিভিন্ন কোম্পানির মালিকরা যাতে এ তহবিলে লভ্যাংশ প্রদান করেন তার জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ পর্যন্ত এ তহবিলে ২৬৫টি কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ নিয়মিত জমা দিচ্ছে। বর্তমানে এ তহবিলে স্থিতির পরিমাণ প্রায় ৭১০ কোটি টাকা।

সভায় অংশ নেন মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদফতরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান, বস্ত্র ও পাট অতিরিক্ত সচিব সলিমা কানিজ নাহিদা প্রমুখ।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম