আনারকলির কূটনীতি-বহির্ভূত আচরণের বিষয়ে তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২২, ২০:১৬আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২০:৩৮

ইন্দোনেশিয়া থেকে ফিরিয়ে আনা কূটনীতিক কাজী আনারকলির কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই কমিটি প্রাথমিক তদন্ত করবে এবং প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হতে পারে।

এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘একজন বিদেশি কূটনীতিকের বাসায় প্রবেশের আগে পুলিশকে অবশ্যই বিদেশি কূটনীতিকের দূতাবাসের অনুমতি নিতে হবে। এক্ষেত্রে কোনও অনুমতি নেওয়া হয়নি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত মাসের দ্বিতীয় সপ্তাহে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাসের উপ-প্রধান আনারকলির বাসায় নারকোটিকস বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালায় এবং প্রায় ২০ গ্রাম মারিজুয়ানা পায়। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরের দিন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে ইন্দোনেশিয়ান সরকারের অনুরোধে তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুন: মাদক রাখার অভিযোগে কূটনীতিককে প্রত্যাহার

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের