বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমেরিকার এক্সিম ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২২, ২১:৩৩আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২১:৫১

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আমেরিকার এক্সিম ব্যাংক। ওয়াশিংটনে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে আমেরিকার এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশে নৌপরিবহনসহ অন্যান্য সেক্টরে বিনিয়োগের বিষয়ে আগ্রহের কথা জানিয়েছে।

বুধবার (৩ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান, এক্সিম বোর্ড অব ডিরেক্টরস মিস রেটা জো লুইস গত মঙ্গলবার (২ আগস্ট) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সঙ্গে এক্সিম ব্যাংকে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমেরিকার এক্সিম ব্যাংক

এক্সিম ব্যাংকের আমন্ত্রণে প্রতিমন্ত্রী ব্যাংকটি সফর করছেন। এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। পরে দুপক্ষ মতবিনিময় সভায় মিলিত হয়। এক্সিম ব্যাংকের পক্ষে প্রেসিডেন্টের সাথে ভাইস প্রেসিডেন্টগণ এবং বাংলাদেশের পক্ষে প্রতিমন্ত্রীর সাথে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর সাদেক, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার, মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তফা কামাল ও আবরাউল হাছান মজুমদার, আয়োজক প্রতিষ্ঠান ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সির (ইউএসটিডিএএ) দক্ষিণ এশিয়ার রিপ্রেজেন্টেটিভ মেহনাজ আনসারীসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা সভায় যোগদান করেন।

উল্লেখ্য, নৌপরিবহন প্রতিমন্ত্রী ইউএসটিডিএ’র আমন্ত্রণে এবং ইউএসটিডিএ আয়োজিত ‘বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশন’-এ অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম