‘মিয়ানমারে গণতন্ত্র দেখতে চায় বাংলাদেশ’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২২, ১৯:৪০আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৯:৪২

মিয়ানমারে গণতন্ত্র দেখতে চায় বাংলাদেশ। কারণ, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য অনেক ছাড় দিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম  নিজ দফতরে সাংবাদিকদের একথা বলেন।

মিয়ানমারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সফরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অন্যকোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ মতামত রাখতে চায় না। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে  গণতন্ত্রায়নের জন্য আমরা ছাড় দিয়েছি।’

আমরা চেয়েছি, অং সান সুচির মতো একজন নেতা আসুক বা অন্যকোনও নেতা আসুক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হোক বলে তিনি জানান।

‘মিয়ানমার সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একটি বার্তা দেবেন’, এমন আশা প্রকাশ করে শাহরিয়ার আলম বলেন, ‘এখন যারা ক্ষমতায় রয়েছে, তারা যে যুক্তিতেই ক্ষমতায় এসে থাকুক না কেন, তারা জনগণের চাহিদা পূরণ করবে। এটি আমরা আশা করি।’

তিনি বলেন, ‘একটি রাষ্ট্রকে, একটি সম্ভাবনাকে টুটি চেপে মেরে ফেলা— এটির পক্ষে কেউ মতামত দিতে পারে না। প্রতিবেশী হিসেবে আমরা চাই, মিয়ানমারের জনগণের দাবি প্রতিফলিত হোক এবং মিয়ানমারের মানুষ শান্তিতে থাকুক।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তাদের দেশের সমস্যা আমাদের ওপরে যে প্রভাব ফেলে, সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে।’

ভাসানচর

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সব সময় চেয়েছে, ভাসানচরে জাতিসংঘ তাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের সবচেয়ে বড় সহায়তাকারী দেশ যুক্তরাষ্ট্র আমাদেরকে লিখিতভাবে জানিয়েছে যে, তারা এখন ভাসানচরে সহায়তা করবে। এছাড়া কানাডাও সহায়তা করবে বলে জানিয়েছে।’

ভাসানচরে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার কার্যক্রম এখনও শুরু হয়নি এবং এর ফলে বাংলাদেশের ওপরে এককভাবে চাপ পড়ছে এবং এই সিদ্ধান্তের ফলে সেটি লাঘব হবে বলে তিনি জানান।

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম