নৌ-পরিবহনসহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ১৮:৫৮আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৮:৫৮

বাংলাদেশের নৌ-পরিবহনসহ অন্যান্য খাতে বিনিয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। সোমবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিনস শহরে এক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানায় বাংলাদেশ প্রতিনিধি দল। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বাংলাদেশ প্রতিনিধি দলকে সেখানে আমন্ত্রণ জানান ইউএস ট্রেড অ্যান্ড ডেভলপমেন্ট এজেন্সি। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও ইউএসটিডিএ এর কর্মকর্তারাসহ যুক্তরাষ্ট্রের ১৯টি কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহণে এই বৈঠক হয়। 

গোলটেবিল বৈঠক ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে সম্যক ধারণা লাভ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম ইত্যাদি বিষয়ে উপস্থাপন করা হয় এবং বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধি জেমকন গ্রুপের পক্ষ থেকে কাজী ইনাম আহমেদ ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের বশির আহমেদ পৃথক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

বৈঠকে প্রতিমন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ মন্ত্রণালয়, সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম