বাংলাদেশকে আরও এক কোটি ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৭:০৫আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৭:০৫

যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে কোভ্যাক্সের মাধ্যমে আরও ১ কোটি ডোজ ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকা  অনুদান দিয়েছে। দেশব্যাপী কিশোর বয়সী ও প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাদান কার্যক্রমের সম্প্রসারণ অব্যাহত রাখতে এই টিকা দিয়েছে দেশটি। এই অনুদানের মধ্য দিয়ে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের টিকা ডোজের সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আন্তর্জাতিক সহায়তা হিসেবে বাংলাদেশ যে পরিমাণ টিকার ডোজ এখন পর্যন্ত পেয়েছে তার মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি টিকা ডোজ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তাদের কাজের প্রচেষ্টার মধ্যে রয়েছে বাংলাদেশের ৬৪টি জেলায় টিকাদান কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য ৫১ হাজার জনেরও বেশি স্বাস্থ্যসেবাদানকারী ও অন্যান্য কর্মীদের নিরাপদ টিকাদান কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান। এছাড়াও যুক্তরাষ্ট্র ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও ৮ হাজার টিকা বহন বাক্স অনুদান দেওয়ার পাশাপাশি ৪ কোটি ৭০ লাখ টিকা সরাসরি প্রদানের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ৫ কোটি ৭০ লাখ ডোজ টিকা পরিবহনে সহায়তা করেছে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোভিড-১৯ সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ১৪ কোটি ডলার বা ১ হাজার ৪০০ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে। বিশ্বব্যাপী কোভ্যাক্স কার্যক্রমের আওতায় কোভিড-১৯ টিকার অতি-শীতলীকৃত মজুত, পরিবহন ও নিরাপদ ব্যবহার-বিধি অনুসরণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৪০০ কোটি ডলার অনুদান দিয়েছে। আর এই অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকা গ্রহণের ন্যায়সঙ্গত সুযোগ তৈরি করার ক্ষেত্রে বৃহত্তম দাতা দেশের মর্যাদা লাভ করেছে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম