আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। পরোক্ষভাবে অনুষ্ঠেয় জেলার পরিষদের ভোট গ্রহণ হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। পার্বত্য তিন জেলা বাদে বাকি ৬১টি জেলায় ভোট হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএমে।
সংশ্লিষ্ট জেলা প্রশসকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, স্থানীয় পরিষদের সব প্রতিষ্ঠানে দলীয় ভিত্তিতে ভোট হলেও জেলা পরিষদের ভোট হয় নির্দলীয়ভাবে।









