সংসদ নির্বাচনে ১৫০ আসনে ভোট হবে ইভিএমে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৭:৪৯আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৮:০১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনের মধ‌্যে সর্বোচ্চ ১৫০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ‌্য জানান।

অতিরিক্ত সচিব বলেন, ‘নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, অনূর্ধ্ব ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন নির্বাচন কমিশনের কাছে দেড় লাখ ইভিএম আছে। সেটা দিয়ে ৭০-৭৫টি আসনে ভোট করা যাবে। আর আসন সংখ‌্যা নির্ভর করে ভোটারের সংখ‌্যার ওপর। ছোট আসন হলে ইভিএম কম লাগবে। বেশি ভোটার হলে ইভিএম বেশি লাগবে।’

বর্তমানে যত ইভিএম আছে, সেগুলো দিয়ে দেড়শ’ আসনে ভোট করা যাবে কিনা—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘আমরা তো বলিনি ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। অনধিক ১৫০ আসন বলেছি। এক্ষেত্রে দরকার হলে ইভিএম ক্রয় করতে হবে। কেনার বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিলে সচিবালয় সেই পদক্ষেপে যাবে। প্রকিউরমেন্টের পথে আমরা যাবো।’

প্রকিউরমেন্টের সিদ্ধান্ত হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের আরও ইভিএম লাগবে। সেক্ষেত্রে প্রকিউরমেন্টে যাবো। আমরা এখন থেকে এই উদ‌্যোগ নেবো।’

সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া হয়েছে কিনা প্রশ্নে অতিরিক্ত সচিব বলেন, ‘এটা কমিশনের বিষয়। তারা সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘কোন কোন আসনে ইভিএম হবে, এই বিষয়টি এখনই বলা যাবে না। নির্বাচনের শিডিউল ঘোষণার পর বলা যাবে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক সংলাপে কতগুলো দল ইভিএমের পক্ষে-বিপক্ষে আলোচনা করেছে, কমিশন সভায় সেটা নিয়ে আলোচনা হয়নি। তবে অভ‌্যন্তরীণভাবে বিষয়টি আলোচনা করে সব বিষয় আমলে নিয়ে সভায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি