‘ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধি করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪০

‘ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধি করতে হবে’ মরণব্যাধি ক্যান্সার রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির আরও তাগিদ দিয়েছেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ব্রি. (অব.) ডা. আব্দুল মালিক। রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ও ইউনাইটেড ফোরাম এ্যাগেইনেস্ট টোবাকো-এর যৌথ আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইউনাইটেড ফোরাম এ্যাগেইনেস্ট টোবাকোর চেয়ারম্যান অধ্যাপক ব্রি.(অব.)ডা. আব্দুল মালিক বলেন, ‘ক্যান্সারসহ বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করা এখন সময়ের দাবি। আমাদের দেশে প্রতিবছর প্রায় আড়াই লাখ মানুষ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয় এবং মারাও যায়।তাই এ রোগ প্রতিরোধে সর্বপ্রথম ব্যাপক আকারে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।’
তিনি বলেন, ‘প্রতিনিয়ত এ রোগের ব্যাপকতা বেড়েই চলছে। তাই প্রাথমিক অবস্থায় এ রোগ নির্ণয় করে চিকিৎসার জন্য পর্যাপ্ত সুযোগ ও সুবিধা তৈরি করতে হবে। তাহলে সাধারণ মানুষও উপকৃত হবে।’
ক্যান্সার নিরাময়যোগ্য রোগ হলেও জনসচেতনতার অভাবে তা ব্যাপক আকার ধারণ করেছে। এ রোগের ফলে শুধু রোগী নয়,এর সাথে সম্পৃক্ত তার পরিবারও চরম ক্ষতির শিকার হচ্ছে বলেও জানান তিনি।
একই আলোচনা সভায় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু বলেন,‘প্রসূতি মায়েদের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর ওপর জোর দেবেন। একই সাথে চর্বিযুক্ত খাবার কম খেলে ও ওজন সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখলে ক্যান্সার হবার সম্ভবনা কম থাকে।’
ক্যান্সার থেকে বাঁচার জন্য শারিরিক পরিশ্রম,ধুমপান ও মদপান থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. দীন মোহাম্মদ নূরুল হক বলেন,  ‘ক্যান্সারের বিরুদ্ধে সরকার একা কিছু করতে পারবে না। তাই সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলেই এ রোগকে প্রতিরোধ করা যাবে।নিজেদের স্বাস্থ্য রক্ষায় নিজেদেরই পদক্ষেপ নিতে হবে।’
বিশ্বব্যাপি ক্যান্সার মহামারীর দিকে অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্যান্সারের আগ্রাসন থেকে মানুষকে রক্ষা করতে সরকারের পাশাপাশি,সাধারণ জনগণ ও ক্যান্সার সোসাইটির জোড়ালো ভূমিকা রাখতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- স্বাধীনতা চিকিৎসক পরিসদের সহ-সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. কামরুল হাসান খান প্রমুখ।
/এপিএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম