স্কুল-মাদরাসায় ইংরেজি শিক্ষায় সহায়তা করবে ব্রিটিশ কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৪

ব্রিটিশ কাউন্সিল লোগো সারা দেশে স্কুল ও মাদরাগুলোতে ইংরেজি শিক্ষার দক্ষতা মূল্যায়নে সহায়তা দেবে ব্রিটিশ কাউন্সিল। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে এক সমঝোতা স্মারকে সই করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহাম।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ সাইফুল্লাহর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এতোদিন ইংরেজি পড়া ও লেখার দক্ষতার ওপর মূল্যায়ন করা হতো। কিন্তু এখন থেকে ইংরেজি বলা ও শোনার দক্ষতার ওপরও মূল্যায়ন করা হবে।’
তিনি জানান, এখন থেকে শ্রেণিকক্ষে ইংরেজি পড়া ও লেখার দক্ষতার পাশাপাশি ইংরেজি বলা ও শোনার দক্ষতার ওপরও নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে শিক্ষার্থীরা ইংরেজি ভাষার এই ৪ বিষয়েই দক্ষতা অর্জনের মাধ্যমে এ ভাষা পুরোপুরি দখলে আনতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ইংরেজি শেখানোর মান বৃদ্ধির এ উদ্যোগ পুরো শিক্ষা ব্যবস্থার মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।’
উল্লেখ্য, ইংরেজি বলা ও শোনার দক্ষতা মূল্যায়ন কেবল স্কুল ও মাদরাসার অভ্যন্তরীণ পরীক্ষায় অর্ন্তভুক্ত করা হয়েছে। জেএসসি, এসএসসি ও দাখিলের মতো পরীক্ষায় এখনো তা অর্ন্তভুক্ত করা হয়নি।

এসআইএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম