অপপ্রচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশে রিপোর্ট করুন: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২২, ১৩:০২আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৩:০৮

বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং দেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এসব ব্যক্তিদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে প্রবাসী জনগোষ্ঠী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেনেভায় সফররত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

জেনেভায় স্থানীয় সময় শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমানের রেস্তোরাঁ ‘কারি হাউজ’-এ স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এ আহ্বান জানান। সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল জমাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় কমিউনিটি প্রতিনিধিদের মধ্যে মোজাম্মেল হক, পলাশ বড়ুয়া প্রমুখ আলোচনায় অংশ নেন।

ড. হাছান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বদলে গেছে। কয়েক বছর পর বিদেশ থেকে দেশে ফিরলে নিজের এলাকা আর সহজে চেনা যায় না। গ্রাম ও শহরের পার্থক্য প্রায় ঘুচে গেছে। কুঁড়েঘর, মেঠোপথ বা খালি পায়ে মানুষ দেখা যায় না। দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। কিন্তু এ উন্নয়ন যাদের সহ্য হয় না, তাদের অনেকে বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার ও বিদ্বেষ ছড়ায়, নানা ষড়যন্ত্র-চক্রান্ত করে। আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশপ্রেমিক প্রবাসীদের বলবো, এদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে জানান।’

অপপ্রচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশে রিপোর্ট করুন: তথ্যমন্ত্রী

প্রবাসী আওয়ামী নেতাদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে যে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছে এবং জিয়া-এরশাদ-খালেদা জিয়ার আমলে যে চরম মানবাধিকার লংঘন হয়েছে, হাজার হাজার সেনাসদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন করা হয়েছে, সেই সত্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ও বিদেশি রাষ্ট্রগুলোর কাছে তুলে ধরতে হবে। ২০১৩-১৪-১৫ সালে বিএনপি-জামাতের হরতাল-অবরোধের নামে যেভাবে পেট্রোলবোমা ছুঁড়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেই চিত্র তাদের জানাতে হবে।’

জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান, সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম, জাতিসংঘে দেশের উপ-স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে অধিবেশনে যোগ দেন।

শনিবার রওনা হয়ে রবিবার দুপুরে তথ্যমন্ত্রীর ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ
ফার্স্ট-সেকেন্ডের বিভাজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বাধাগ্রস্ত করে: তথ্যমন্ত্রী
জাকা-আকানজিদের সুইজারল্যান্ডকে নিয়ে কী ছক কষছে আর্জেন্টিনা
সর্বশেষ খবর
‘হরমুজ প্রণালি ইরানের কৌশলগত হাতিয়ার’
‘হরমুজ প্রণালি ইরানের কৌশলগত হাতিয়ার’
মাত্র ২০ বছরের এক কবি, একটি কাব্যগ্রন্থ ও বিশ্বজোড়া প্রেমের উন্মাদনা
জন্মদিনেমাত্র ২০ বছরের এক কবি, একটি কাব্যগ্রন্থ ও বিশ্বজোড়া প্রেমের উন্মাদনা
ঢাকার সড়কে জলাবদ্ধতা: একটি ভুলই ডেকে আনতে পারে প্রাণঘাতী বিপদ
ঢাকার সড়কে জলাবদ্ধতা: একটি ভুলই ডেকে আনতে পারে প্রাণঘাতী বিপদ
বিনা জামানতে কত টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা, সংসদকে জানালেন অর্থমন্ত্রী
বিনা জামানতে কত টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা, সংসদকে জানালেন অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা